1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সাবেক গণ শিক্ষামন্ত্রী ডা. আফছারুল আমীন এমপি আর নেই

Reporter Name
  • শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম সংবাদদাতা :চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন ইন্তেকাল করেছেন।
শুক্রবার (২ জুন) বিকেল ৪টার দিকে ঢাকার ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর এপিএস দেলোয়ার হোসেন। হাসপাতালের সকল কাজ শেষ করে তাঁকে আজই চট্টগ্রামে নিয়ে আসা হবে বলেও তিনি জানান।
এই প্রবীণ রাজনৈতিকের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
জানা গেছে, ২০২০ সালের জানুয়ারিতে ডা. আফছারুল আমিনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসা সেবাও নেন।
ডা. আফছারুল আমিন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি। চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনে ১৯৯৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পর পর পাঁচবার সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি এই আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের নৌপরিবহন ও পরে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD