মিরু হাসান : নওগাঁর রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার ৩১ মে দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার ৩০ মে দিবাগত রাতে উপজেলা সদেরর পূর্ব বালুভরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম বালুভরা গ্রামের ছায়ের আলীর ছেলে শ্যামল মৃধা ওরফে কালু মিয়া (৩৭) ও শমসের সরদারের ছেলে শাহীন সরদার (৩০)।
ওসি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতার দুইজন মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হাত ব্যাগে করে গাঁজা নিয়ে বিক্রির উদ্দেশ্যে রাজাপুরের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে পূর্ব বালুভরা এলাকা থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা হাত ব্যাগ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
ওসি আরও জানান, রাতেই তাদের দুইজনের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়। বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply