1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

নির্বাচিত হলে কেন্দ্রীয় মন্দির করতে চাই: লিটন

Reporter Name
  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, এবার নির্বাচিত হলে শহরে একটি মানসম্মত ও উন্নত কেন্দ্রীয় মন্দির স্থাপন করতে চাই। যেখানে ভক্তরা আসবেন, পূর্জা-অর্চনা করবেন। এ ছাড়া সেখানে নানা রকম ধর্মীয় সভা সমাবেশ করার ব্যবস্থা থাকবে।
গতকাল রোববার রাত ১১টার দিকে নগরীর মুন্নুজান স্কুল মাঠে সনাতন ধর্ম সংঘ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসন্ন সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বলেন, রাজশাহী ধর্মসভার উন্নয়নের কিছু কাজ বাকি ছিল। সেই কাজটি করার দাবি আপনারা জানিয়েছেন। রাজশাহী ধর্মসভার জন্য নতুন করে অর্থ বরাদ্দ নিয়ে আসা হয়েছে, সেই কাজটিও হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য লিটন আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ স্থাপন করেছে। রাজশাহীতেও সবার মধ্যে চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান। ধর্ম যার যার, উৎসব সবার-এই স্লোগানে আমরা বিশ্বাস করি। আমরা আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি, আপনারাও আমাদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সমরেন্দ্র নাথ দেব, আইনজীবী শরৎচন্দ্র সরকার ও মোহন সাহাসহ অনেকে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD