স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া সরকারি উপ- স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার (২৮মে) সকাল ০৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূতি উদযাপন উপলক্ষে দেওপাড়া ইউনিয়ন নিজস্ব উপ-স্বাস্থ্য কমপ্লেক্সে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: রাকিবুল ইসলাম; সহকারী সার্জন
(এমবিবিএস ও বিসিএস স্বাস্থ্য), হবিগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য ও নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক স্বপন রবি দাশ, প্রমুখ।
সকাল ৯ থেকে দুপুর০২টা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের মেডিসিন ও ওষুধ বিতরণ করা হয়েছে। ফ্রী তে সাধারণ রোগীরা এখান থেকে চিকিৎসা সেবা এবং বিভিন্ন পরামর্শ নিতে পারবেন বলেন ডা: রাকিবুল ইসলাম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply