1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তির সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জ জেলায় উদযাপন”

Reporter Name
  • রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ঃ ২৮ মে রোজ রবিবার হবিগঞ্জ জেলায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পুর্তির সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়।

এ উপলক্ষে সকাল ৯টায় হবিগঞ্জ নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশ পুস্পস্তবক অর্পন করেন।

সকাল ৯ টা ৩০ মিনিটের সময় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ হতে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালিতে অংশ গ্রহণ করেন।

পরে সকাল সাড়ে ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও স্মারক ডাক টিকেট উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন।

উক্ত আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও স্মারক ডাক টিকেট উন্মোচন অনুষ্ঠানে জনাব ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জনাব মোঃ আবু জাহির, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-০৩ মহোদয়।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ডা: মুশফিক হুসেন চৌধুরী,চেয়ারম্যান, জেলা পরিষদ, হবিগঞ্জ, জনাব প্রফেসর ড. মোঃ মাসুদুল হাসান, অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, প্রফেসর মোঃ নজরুল ইসলাম ভূইয়া, অধ্যক্ষ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, এডভোকেট জনাব মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ, জনাব আতাউর রহমান সেলিম,মেয়র, হবিগঞ্জ পৌরসভা, জনাব মোঃ রফিকুল ইসলাম, ডিআইও-১, ডিএসবি, হবিগঞ্জ, জনাব গোলাম মর্তুজা, অফিসার ইনচার্জ, হবিগঞ্জ সদর থানা, জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ, জনাব মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান উপজেলা পরিষদ, হবিগঞ্জ সদর উপজেলা, বীর মুক্তিযোদ্ধা জনাব গৌরপ্রসাদ রায়, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, হবিগঞ্জ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD