1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে অসহায় অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ

Reporter Name
  • শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৫ জন অসুস্থ ও দুস্থ্য পরিবার পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক। শনিবার দুপুরে এ চেক আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
মোরেলগঞ্জ ও শরখোলা উপজেলার ৪৫ জনকে চিকিৎসা সহায়তা ৩০, ৪০ ৫০ হাজার টাকা করে ২০ লাখ ৩০ হাজার টাকার প্রধানমন্ত্রী দপ্তরের আর্থিক চেক প্রদান করা হয়েছে।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুন্নবী পরাগ, উপজেলা মৎস্য জীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন শেখ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন এ বিতরণকালে উপস্থিত ছিলেন।
বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই এভাবেই অসহায় দুস্থরা সহায়তা পেয়ে আসছেন। বিগত কোন সরকারের আমলে এ সহায়তা প্রদান করা হয়নি। আপনারা প্রধানমন্ত্রীর জন্য সকলে দোয়া করবেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD