1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সান্তাহারে ইয়াবা ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ লিটার দেশীয় চোলাই মদসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) দুপুরে মাদক আইনে মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে বাঁধন (২৪), সদর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত বজলুর রশিদের ছেলে আতিকুল ইসলাম (২৩) ও আমজাদ হোসেনের ছেলে রস্তুম হোসেন (২০) এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চাটখইর গ্রামের আব্দুল লতিফের ছেলে হাবিবুর রহমান (২২) ।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পৌর শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের তল্লাশি করে উল্লেখিত পরিমান ইয়াবা ও দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD