1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মসজিদের নাম পরিবর্তন নিয়ে দ্বন্দ প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জামে মসজিদের নাম পরিবর্তনের চেষ্টার প্রতিবাদে স্থানীয় মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। শুক্রবার জুমা নামাজবাদ হোগলাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি মল্লিকবাড়ি জামে মসজিদের সামনে মসজিদের মুসল্লিরা এ মানববন্ধনে করেন। মসজিদ কমিটির সভাপতি মো. এমদাদুল হক তালুকদার, সাধারণ সম্পাদক মো. মন্টু হাওলাদার ও ঈমাম ফারুক তালুকদার মানববন্ধনে নেতৃত্ব দেন।

সম্প্রতি স্থানীয় একটি মহল এই মসজিদটির নাম পরিবর্তন ও চলমান কমিটি পরিবর্তনের দাবি তুলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও আপত্তিকর মন্তব্য করায় মসজিদ কমিটি ও মুসল্লিরা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় মুসল্লি আব্দুল বারেক তালুকদার, সাবেক ইমাম মোদাচ্ছের আলী হাওলাদার, মো. কাইয়ুম মল্লিক, জমিদাতা মোশারেফ হোসেন, এনায়েত হোসেন হাওলাদার বক্তৃতা করেন। বক্তারা স্বার্থন্বেষী ওই মহলটির কর্মকান্ডের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD