1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে,আ-লীগ নেতা জামিল

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৮০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন ও পৌরসভার তৃনমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় ও কর্মীসভা করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. জামিল হোসাইন।
বৃহস্পতিবার বেলা ১১টায় তার নিজ বাসভবনে এ কর্মীসভায় প্রধান অতিথির বক্তাব্যে আওয়ামী লীগ নেতা বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি মো. জামিল হোসাইন বলেন, বিএনপি জামায়াতের সকল ষড়যন্ত্রের দাত ভাঙ্গা জবাব দিতে হবে নৌকার বিজয়ের মাধ্যমে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে তৃনমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। একই সাথে সভা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা জননেতা শেখ হেলাল উদ্দিন এমপির হাতকে শক্তিশালী করতে আসছে জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার প্রতিটি আসনেই নৌকাকে বিজয় করে উপহার দিতে চাই। তৃনমূল কর্মীদের ঘরে বসে থাকার আর সময় নেই। সাধারণ মানুষের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
আয়োজিত এ কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তাব্য রাখেন হোগলাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম নান্না, বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. বাদশা মীর, যুবসেন্টার নেতা রুহুল আমীন শেখ, রফিকুল ইসলাম বাচ্চু, ইউনিয়ন তাঁতীলীগ নেতা হেমায়েত উদ্দিন দিদার, সুবল চন্দ্র দাস, মৎস্যজীবী লীগ নেতা বাবুল হোসেন শেখসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ৩৮ ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লিফলেট বিতরণ করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD