1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান

Reporter Name
  • বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি ঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকারসহ সব জনবলের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানে আলমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ধুনট উপজেলা কমিটির সদস্যগণ।

মঙ্গলবার (২৫ মে) বিকাল ৩ টার দিকে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকার পক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ সানাউল্লাহ বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২শে মার্চ মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিগত ১৯৯৬ সালে দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ২০১৯ সাল পর্যন্ত ৫ বছর মেয়াদে ৬ষ্ঠ পর্যায়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন। বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার ৭৬৮টি কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার আওতায় ২৪ লাখ ১৪ হাজার ২শ’ জন ছাত্রছাত্রী শিক্ষা গ্রহণ করছে। আমরা সকলে পরিবার-পরিজন নিয়ে অল্প বেতনে কেন্দ্রগুলো পরিচালনা করছি। স্মারকলিপিতে সকল জনবল রাজস্বখাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাফেজ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, প্রচার সম্পাদক আরিফুর রহমান, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, সমাজসেবা বিষয়ক সম্পাদক আলী আহমেদ, কার্যকরী কমিটির সদস্য শহীদুল ইসলাম, আলামিন প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD