মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি ঃ স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’এই প্রতিপাদ্য কে সামনে রেখে জনসাধারণের মাঝে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বগুড়ার ধুনটে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে)সকাল ১০ টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, যু্গ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, জয়নাল আবেদীন খান, ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন অবস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply