1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মুরাদনগরে স্মার্ট ভূমিসেবা সপ্তাহের শুভ উদ্বোধন

Reporter Name
  • সোমবার, ২২ মে, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে কুমিল্লার মুরাদনগরে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দীন ভূঞা জনী। পরে এ বিষয়ে একটি আলোচনা সভার আয়োজন করেন উপজেলা ভূমি অফিস। শিক্ষক জামাল হোসেনের স ালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা। এ সময় ভূমিসেবার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধূরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধূরী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজীউল হক চৌধুরী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, সহ-সভাপতি বেলাল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শারফিন শাহ্, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন । এসময় উপজেলা স্কআউটএর সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদসহ সকল উপ-সহকারী ভূমি কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ৬ জন ভূমিহীন ও গৃহহীনকে নামজারিসহ সকল কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়। এ ভূমিসেবা চলবে ২২মে থেকে আগামী ২৮মে পর্যন্ত।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD