1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল

Reporter Name
  • সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ কর্তৃক প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলনের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরাস্তা মোডে পথসভায় বক্তাব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক,আওয়ামী লীগ নেতা এইচএম মাহমুদ আলী, হারুন অর রশীদ, উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অশোক কুমার সাহা, অমল সাহা নান্টু, আব্দুল ওহাব, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ন আহবায় আরিফুল ইসলাম আরিফসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠিত পথসভায় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেফতারসহ তার দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD