1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

কাউখালী উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন মোহাম্মদ সাইদুল হক

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৬৩ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম সংবাদদাতা : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন পার্বত্য জেলার রাঙামাটি কাউখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) মোহাম্মদ সাইদুল হক।

তিনি রাঙামাটি লংগদু উপজেলার ভাসান্যাদম ইউনিয়নের খাগড়াছড়ি বড়মাঠের বাসিন্দা মরহুম আব্দুস সবুর লিডার ও কুসুম আকতার এর ছয় সন্তানের মধ্যে ৪র্থ । এ কৃতি শিক্ষক জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হতে কৃতিত্বের সাথে কামিল (হাদিস) এম এ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাঙামাটি সরকারি কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে বিএ (অনার্স) ও এম এ ডিগ্রি অর্জন করেন। তিনি নতুন শিক্ষাক্রম- ২০২২ এর উপজেলা মাস্টার ট্রেইনার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি শিক্ষকতার পাশাপাশি দ্বীনি খেদমতের উদ্দেশ্যে রাউজান চিকদাইরস্থ ফকির মোহাম্মদ জামে মসজিদে খেতাবতের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD