1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

আদমদীঘিতে চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৪

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে

মিরু হাসান : বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার চিহ্নিত আসামী রহিমা বেগম শুকটি’সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ৩ গ্রাম হেরোইন ও ৫২০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কোচকুড়িপড়া এলাকার জফির কাজির ছেলে জাহাঙ্গীর, চা-বাগান এলাকার নজরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম শুটকি ও সান্তাহার ইউনিয়নের উৎরাইল গ্রামের মৃত জালাল আহম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম এবং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে আজিজুল ফকির।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে মাদকসহ চার কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের তল্লাশি করে ৩ গ্রাম হেরোইন ও ৫২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD