1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মাছ ধরতে কর্ণফুলী নদীতে জেলে নিখোঁজ

Reporter Name
  • বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

রাহাত মামুন রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে জগদিশ দাশ (৬৪) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তিনি রাঙ্গুনিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের বাচাশাহ নগর মহত্তরখীল পাড়া গ্রামের মৃত শশিন্দ্র দাশের সন্তান। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে নিখোঁজ জগদিশকে উদ্ধারে কাজ চলছে।

বুধবার (১৭ মে) দুপুর ১টার দিকে নিজে কাউখালী হযরত কাঙ্গালী শাহ মাজারের পাশে নদীতে মাছ ধরতে গিয়ে জাল ফেলার সময় নৌকা থেকে ছিটকে পড়ে স্রোতের পানিতে নিখোঁজ হন বলে জানিয়েছেন স্বজনরা।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান—খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছেন। ফায়ার সার্ভিসের কোন ডুবুরি দল এখনো ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস বলেছেন নদীতে স্রোত থাকায় উদ্ধারে কাজে একটু সমস্যা হচ্ছে। আমাদের আগ্রাবাদে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD