1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মুরাদনগরে মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষক ইসমাইল সরকার

Reporter Name
  • বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ মনোনীত হয়েছেন মো. ইসমাইল সরকার। তিনি বাখর উচ্চ বিদ্যানিকেতন এর আইসিটি বিষয়ের শিক্ষক।

উপজেলা পর্যায়ে ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩’ এ শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হন তিনি।

পাঁচ সদস্য বিশিষ্ট বিচারক প্যানেল শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরির দক্ষতা, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা-ব্যক্তিত্ব, সততা ও সুনাম, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে পাঠদানে নিয়মানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়ার ব্যবহার, সৃজনশীল প্রকাশনা, গুনগত মানের শিক্ষায় উদ্ভাবনী/ সৃজনশীল উদ্যোগ ও উত্তম চর্চার নিদর্শন, কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা এসব মানদণ্ড অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টস যাচাই-বাছাই করে আইসিটিতে অগ্রগামী তরুণ এ শিক্ষককে মাধ্যমিক স্কুল পর্যায়ে মুরাদনগর উপজেলার ‘শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক’ ঘোষণা করেছেন।

ইসমাইল সরকার ‘শ্রেষ্ঠ শ্রেণির শিক্ষক’ মনোনীত হওয়ায় তার নিজ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, সহকর্মী ও পরিচালনা পর্ষদসহ এলাকার সুধীজন তাকে অভিনন্দন জানিয়েছেন।

অনুভূতি জানতে চাইলে মনোয়ারুল বলেন, এ অর্জন ও সম্মান আমার একার নয়, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী এবং পরিচালনা পর্ষদসহ এলাকাবাসীর।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD