বাহুবল প্রতিনিধি ঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আবারও আলোচনায় এসেছেন জেলার বাহুবল উপজেলার জাতীয় মহিলা পার্টির সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ হাসিনা আক্তার শিফা। যত দিন যাচ্ছে ততই প্রার্থীরা ব্যস্ত হয়ে পড়ছে ভোটারদের মন জয় করে তাদের সমর্থন পেতে। আর সুযোগের অপেক্ষায় ভোটারেরাও তাদের পছন্দের প্রার্থী, যাদের দ্বারা সমাজ ব্যবস্থার উন্নত সাধিত হবে। এভাবেই হিসাব নিকাশ চলছে উপজেলার প্রত্যেক প্রার্থী ও ভোটারদের মাঝে। এরেই মধ্যে শুরু হয়েছে তাদের সমর্থদের মাঝে প্রচার প্রচারনা, সকলেরর মাঝে চলছে জল্পনা কল্পনা,কে হবে এবারের বাহুবল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। এই ক্ষেত্রে আলোচনায় অনেকটা এগিয়ে আছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ হাসিনা আক্তার । সকলের দাবি সু-শিক্ষিত ও সমাজ সেবক এবং বর্তমান জাতীয় পার্টির উপজেলার আস্থাভাজন এবং বিশ্বস্ত রাজনৈতিক কর্মী মোছাঃ হাসিনা আক্তার শিফা কে বাহুবল উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আবারও দেখতে চাই উপজেলা বাসী। সম্প্রতি বাহুবল উপজেলা নির্বাচনে আলোচনার হাওয়ায় দুলছে উপজেলার এই জনপ্রতিনিধি মোছাঃ হাসিনা আক্তার শিফা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তার সমর্থকরা মনে করছেন। বাহুবল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পাটির প্রার্থী হিসাবে সর্বস্তরের মানুষ মোছা হাসিনা আক্তার শিফা কে চাচ্ছেন। মোছাঃ হাসিনা আক্তার শিফা শিক্ষা দীক্ষা,সমাজসেবা,দানদক্ষিনায় এলাকায় সকল মানুষের কাছে পরিচিতও গ্রহনযোগ্যতা ব্যাক্তি, দুস্ত ও অসহায় মানুষ জনেরপাশে তিনি সবসময় পাশে থাকেন। এবার হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের নির্বাচনে দলের ভিতরে ও বাইরে তার প্রার্থীতা নিয়ে আলোচনা চলচ্ছে। ২০১৯ সালের বাহুবল উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উল্লেখযোগ্য ভোটে ২য় অবস্হানে অর্জন করেন। মোছাঃ হাসিনা আক্তার শিফা রাজনৈতিক দল জাতীয় মহিলা পার্টির জেলার সাধারণ সম্পাদক ও বাহুবল উপজেলার কমিটির সভাপতি। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও উপজেলা জাতীয় মহিলা পার্টির সভাপতি মোছাঃ হাসিনা আক্তার শিফা বলেন, আমি এই এলাকার সন্তান। আমি জাতীয় পার্টির পরিবারের সন্তান। এ উপজেলায় আমার দলীয় কার্যক্রমের ব্যাপক পরিচিতি রয়েছে। সবার সুখে দুখে আমি সব সময় পাশে ছিলাম। এলাকাবাসী আমার সাহস, শক্তি আর তারাই আমাকে উৎসাহ দিচ্ছেন নির্বাচন করতে। তাই আমি সবার চাওয়া পূরণ করতেই নির্বাচনে প্রার্থী হতে চাই। সাংবাদিদের সাথে আলাপকালে, তিনি আরও বলেন,মানুষের সেবা করা আমার কাজ। নিজের অর্থায়নে দলমত নির্বিশেষে অসুস্থ্য ব্যক্তিদের চিকিৎসা প্রদান সহ প্রতি বছর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ,মাদ্রাসা,মোকতবসহ, অসহায় গরিব দু:খীদের মাঝে নগদ অর্থসহ শাড়ীলঙ্গী বিতরন করে অসহায়দের পাশে থেকে মানব সেবা করা আমার মুল উদ্যেশ্য। তাই হবিগঞ্জের বাহুবল উপজেলা বাসীর দাবি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করে নির্বাচিত হবো।
Designed by: Sylhet Host BD
Leave a Reply