1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলার লক্ষ্যে মোরেলগঞ্জে প্রস্তুতি মূলক সভা

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি: ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলার লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতি মূলক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠিত সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন,উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির উক্ত সভায় দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও উপজেলার সকল কর্মকর্তা, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, সিপিপি, স্কাউট, এনজিও প্রতিনিধিরা এ সভায় অংশ গ্রহন করেন।

সভায় দুর্যোগপ্রবন উপকূলীয় এ উপজেলার নদীর তীরবর্তী বাসিন্দা, জেলে ও অধীক ঝুকিপূর্ণ এলাকার সকলকে সতর্ক করা, সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত করা, প্রয়োজনীয় বিশুদ্ধ পানি উৎপাদন, শুকনো খাবার সংরক্ষণ, জরুরি বিত্তিতে অপসারণ, উদ্ধার ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD