1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক জোসেফ আলীর সাথে মতবিনিময়

Reporter Name
  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

খালেদ আহমদ মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক জোসেফ আলীর সাথে বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

১০ মে ২০২৩ ইং বুধবার বিকেলে এ মতবিনিময় সভায় বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আনহার বিন সাইদ, সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া ও নির্বাহী সদস্য শ্রী অজিত চন্দ্র দেব।

মতবিনিময় কালে সাংবাদিক জোসেফ আলী চৌধুরী বলেন; মানুষ যেখানে ভাবনা শেষ করে, সেখান থেকে একজন সাংবাদিক ভাবতে শুরু করেন। আর আমরা এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে সবার কাঁধে কাঁধ মিলিয়ে নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছি।
এ ধরনের অনেক ঘটনায় একজন সাংবাদিককে যখন দেখি, তখন বুঝতে বাকি থাকে না- পরিণতির শেষ দৌড়গোড়ায় মনে হয় আমরা দাড়িয়ে। দলীয়করণ, বিভক্তি এসব কারণে সাংবাদিকদের সংগঠনগুলো তো রসাতলে গেছেই। সাংবাদিকতা পেশা নিয়ে এক সাংবাদিক আরেক সাংবাদিককে শত্রু ভাবাপন্নতার কারণে মহান এ পেশা গ্রহণ যোগ্যতা হারাচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হবে আমাদের।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD