আলমগীর হোসেন : কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন এর ২ নং ওয়ার্ডের খানেপাড়া গ্রামের আব্দুল কাদির মেম্বার এর ছেলে কৃষক সবুজ মিয়ার পরিত্যক্ত বালুর স্তুপে মিলল প্রায় ১৮ কেজি ওজনের একটি মিষ্টি আলু।যা দেখতে প্রতিদিনই উৎসুক জনতা ভীড় করছে সবুজ মিয়ার বাড়ীতে।
এ ব্যপারে কৃষক সবুজ মিয়া বলেন, আমি প্রায় তের মাস পূর্বে বাড়ী করার জন্য ক্রয়কৃত জায়গার বালুর স্তুপে কিছু মিষ্টি আলুর কন্দ লাগিয়েছিলাম, কিছুদিন আগে হঠাৎ চোখে পরে বড় সাইজের আলুটি।এছাড়া ৪/৫ কেজি ওজনের আরো কয়েকটি আলু পাওয়া গেছে। আমি ভাবতে ও পারিনি এত বড় আলু আমি পাব। সব ই আল্লাহ তায়ালার ইচ্ছা আমি অনেক খুশি।
এ ব্যপারে মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাবেল খান পাপ্পু বলেন, আমি দুজন অফিসার পাঠিয়েছি বীজ সংগ্রহ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে। এটি কোন জাতের আলু তা পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply