1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৮৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে ২০০ পিস ইয়াবাসহ মোফাজ্জল হোসেন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। সে বানিয়াচং উপজেলার তকবাজখানী গ্রামের ক্বারী নিয়ামত উল্লার পুত্র। ২৭ ডিসেম্বর রোববার রাত আট ঘটিকায় উপজেলা সদরের ২নং ইউনিয়নে অবস্থিত আদর্শবাজার মবু মিয়ার করাত মিলের কাছ থেকে অভিযান চালিয়ে জেলা বিশেষ শাখার এসআই (নিঃ) মোঃ রকিবুল হাসান সংগীয় ফোর্সের সহায়তায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করেন। নাম প্রকাশ না কার শর্তে আদর্শ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান দীর্ঘদিন যাবত বাজারের পাহাড়াদারসহ বর্র্র্তমান কমিটির এক সহ-সভাপতির ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা চলে আসছে।

জেলা বিশেষ শাখার ওসির দায়িত্বে থাকা এসআই মোঃ রকিবুল হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা মোফাজ্জল হোসেনকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD