1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ধুনটে শিশু শিক্ষার্থী মায়দা আক্তারকে ধর্ষণ করে হত্যা

মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
  • শনিবার, ৬ মে, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনটে মায়দা আক্তার (রজনী) নামের ৮ বছর বয়োসি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (০৫মে) রাত্রি সাড়ে ৭ টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ও এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মায়দা আক্তার রজনী এলাঙ্গী পশ্চিম পাড়া গ্রামের অটো ভ্যানচালক গাজীউর রহমানের মেয়ে ও এলাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মায়দা আক্তার রজনী গত (০৪ ই মে) বৃহস্পতিবার বিকাল অনুমান ৫ টার দিকে এলাঙ্গী বাজার থেকে নিখোঁজ হয়।তাহার পর থেকে তার পরিবার ও আত্মীয়স্বজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে খোঁজাখুঁজি একপর্যায়ে শুক্রবার সন্ধ্যা অনুমান সাড়ে ৬ টার দিকে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের উত্তর পাশে ও এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে দেওয়ালের সঙ্গে লাগানো পরিত্যক্ত জায়গায় বিভিন্ন লতাপাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় খুঁজে পান তার লোকজন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত ও ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার (০৬ই মে) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হবে।

তবে ধারণা করা হচ্ছে, ধর্ষণ শেষে শিশু মায়দা আক্তার রজনীকে হত্যা করা হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD