1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগ নেতার মতবিনিময়

Reporter Name
  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিকদের সাথে মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বাগেরহাট-৪ মোরেলগঞ্জ-শরণখোলা আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম আর জামিল হোসাইনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা মাস বাংলা গ্রুপের চেয়ারম্যান এম আর জামিল হোসেন,বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান মিলন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফ, সহ-সভাপতি ফজলুল হক খোকন, সাবেক সভাপতি মোঃ জামাল শরীফ, মেহেদী হাসান লিপন, এইচএম মইনুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মাসুম, সাংবাদিক গনেশ পাল, বঙ্গবন্ধু যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা মো. বাদশা মীরসহ শরণখোলা ও মোরেলগঞ্জের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজ সেবক এম আর জামিল হোসাইন বলেন, দেশের উন্নয়নের কথা তুলে ধরতে হলে সংবাদ কর্মীদের মূল্যায়ন করতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলেই সংবাদপত্রকে সবচেয়ে বেশী মূল্যায়ন করেছেন। উপকূলীয় এ অঞ্চল মোরেলগঞ্জ ও শরণখোলার উন্নয়নের জন্য বিদেশীদেরকে ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, সুন্দরবন পর্যটন কেন্দ্রসহ নতুন নতুন পরিকল্পনা গ্রহন করতে হবে। আর এটি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই সম্ভব,তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জনমত গড়ে তুলতে হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD