1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

Reporter Name
  • রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ঘাটচেক এলাকার নানার বাড়ির পুকুরে ডুবে মারা গেছে ফাতেমা নামের ২ বছরের এক শিশু। রোববার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে শিশু ফাতেমাকে তার মা দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজির অনেকক্ষণ পর পাশের একটি পুকুরে ফাতেমার দেহ ভেসে উঠে। শিশু ফাতেমাকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুকুরে ডুবে মারা যাওয়া শিশু ফাতেমা রাঙ্গুনিয়া উপজেলার গুনগুনিয়া বেতাগীর ৯নং ওয়ার্ডের মোহাম্মদ ইসহাক মাস্টারের বাড়ির ব্যবসায়ী মোঃ মহিউদ্দীনের মেয়ে।

শিশু ফাতেমার বাবা মহিউদ্দীন বলেন, আমার পরিবার ঈদ উপলক্ষে মা-মেয়ে উত্তর ঘাটচেক তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। গতকালও আমার সাথে মোবাইল কথা হলে জানায় আর একদিন থাকবে আমি বলছি ঠিক আছে কিন্তু আজ আমার মেয়ে আর নেই।

ছোট্ট শিশু ফাতেমার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD