1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

প্রহসনের নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৮ আসন উপ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও আহলে সুন্নাত ওয়াল জামআত বাংলাদেশ সমর্থিত মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ বলেছেন, আজ ২৭ এপ্রিল স্মরণাতীত কালের সর্বনিম্ন উপস্থিতিতে চট্টগ্রাম-৮ আসনে নির্বাচনের নামে প্রহসন হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনের সাথে সম্পৃক্ত ম্যাজিষ্ট্রেট, প্রিজাইডিং কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী বেষ্টিত সন্ত্রাসীদের নিয়ে ঐতিহাসিক একটি প্রহসন হয়েছে। এই নির্বাচনে ১৯০ টি কেন্দ্রের মধ্যে ১৫% কেন্দ্র থেকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতির এজেন্টদেরকে সকাল ৯টার মধ্যে বের করে দেয়। অনেক কেন্দ্রের মধ্যে এজেন্টদেরকে ঢুকতেও দেওয়া হয়নি। ৭৫% কেন্দ্রের বুথের মধ্যে অবাঞ্চিত ভুত প্রবেশ করে ভোটাররা আঙ্গুলের ছাপ দিলে ঐ সন্ত্রাসীরা নির্ধারিত (গোপন বুথে বাটন টিপে)প্রতীকে ভোট নিয়ে নেয়। মাত্র ৫-১০% কেন্দ্রে সুষ্ঠু ভোট হলেও ঐসব কেন্দ্রে ভোটার ছিল হাতে গোনা একদম নগন্য।

আমরা সকাল ৯টা থেকে নির্বাচন কমিশনে ৬টি অভিযোগ দিয়েছি। একটি অভিযোগের ব্যাপারেও তিনি কার্যকর পদক্ষেপ নেন নি। ৪৪নং বেঙ্গুরা কে.বি.কে আর বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাদের মোমবাতির সমর্থক ও ভোটার মাওলানা তাজুল ইসলাম ভোট কেন্দ্রে প্রবেশ করলে স্থানীয় মেম্বার আব্বাস উদ্দিন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সেলিম এর নেতৃত্বে আক্রমণ করে ভোট কেন্দ্র থেকে বাহির করে দেয়। ১৭১নং জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসা কেন্দ্রে সন্ত্রাসী অভি উন্মুক্তভাবে অস্ত্র প্রদর্শন করে আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্মী মুহাম্মদ আইয়ুবকে আগ্নেয় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয়। ৬০নং দেওয়ানবিবি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চরণদ্বীপ ইউনিয়ন ইসলামী ফ্রন্ট সাধারণ সম্পাদককে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হাত কেটে ফেলার চেষ্টা করে। তাতে সে রক্তাক্ত হয়। এইভাবে প্রতিটি কেন্দ্রের যদি বর্ণনা দেওয়া হয় তা শেষ হবে না। আমরা দুপুর ১টার মধ্যে প্রায় ৬৫টি কেন্দ্রের অনিয়ম নিয়ে আমরা নির্বাচন কমিশনে অভিযোগ করি। জেলা নির্বাচনী কর্মকর্তা রাজু আহমেদ প্রথমে আমাদের অভিযোগ গ্রহণ করতে না চাইলেও পরবর্তীতে তিনি ৩৯নং কেন্দ্র উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসারকে ফোন করে নিশ্চিত হয় যে মোমবাতির এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে এবং গোপন বুথে মিলি নামের ছাত্রলীগ নেত্রী সহ অবাঞ্চিত লোকেরা জোরপূর্বক প্রবেশ করে মোমবাতির কর্মীদেরকে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছে।

এভাবে ৬৫ কেন্দ্রে নিয়ে আমাদের সুনির্দিষ্ট পৃথক পৃথক অভিযোগের সত্যতা নিশ্চিত করে অভিযোগ গ্রহণ করে। কিন্তু তিনি তাৎক্ষণিক কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হন।

ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদারকে বারবার অবহিত করার পরও কার্যকর কোন ব্যবস্থা নেয়নি। অতএব আমরা এই প্রহসনের নির্বাচনের ফলাফল স্থগিত করে পুনরায় নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি।

প্রয়োজনে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বোচ্চ আদালতে যেতে বাধ্য হব। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রার্থী স উ ম আবদুস সামাদ আজ ২৭ এপ্রিল ২০২৩ইং বৃহস্পতিবার বিকাল ২.৩০ ঘটিকায় বোয়ালখালী প্রেসক্লাবে ও বিকাল ৪টায় চট্টগ্রাম মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রধান নির্বাচনী এজেন্ট এম সোলায়মান ফরিদ, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব আবদুর রহিম, রেজাউল করিম তালুকদার সহ কেন্দ্রীয় – জেলা নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD