হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে আসেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা। এই সময়, তাঁকে গ্রন্থাগারে স্বাগত জানান গ্রন্থাগার কর্মী পার্থ দাশ। এ সময় গ্রন্থাগারে উপস্থিত ছিলেন- গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি রত্নদীপ দাস (রাজু)।
এই সময় তিনি গ্রন্থাগারের খোজ খবর নেন এবং গ্রন্থাগারের জন্য পত্রিকা সরবরাহের আশ্বাস দেন। এসময় তিনি বলেন- সমাজের জন্য কাজ করতে ও সমাজকে আলোকিত করতে জ্ঞানার্জনের বিকল্প নেই। আর জ্ঞানার্জন করতে হলে বই পড়তে হবে। বই পড়তে হলে গ্রন্থাগার মুখী হতে হবে। বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার এর মাধ্যমে নতুন নতুন পাঠক সৃষ্টি হচ্ছে যা গুনে ধরা সমাজের জন্য আশা ব্যাঞ্জক। তিনি নবীগঞ্জের সকল সচেতন নাগরিকদের বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার কে সহযোগিতা করার অনুরোধ জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply