বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েল মাতুব্বর(২৬) নামে এক যুবক নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘন্টা পরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(২২এপ্রিল) বেলা ১০ টার দিকে পানগুছি নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে। জুয়েলের মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
বদনীভাঙ্গা গ্রামের আলকাজ মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর গতকাল শুক্রবার একটি ড্রেজার থেকে বালু আনলোডের জন্য পাইপ বসানোর কাজে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল।তার স্ত্রী ও ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, জুয়েল মাতুব্বর কি কারনে নদীতে ডুবে নিখোঁজ হয়েছিল তা এখনো জানা যায় নি। ঘটনার তদন্ত চলছে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply