বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভাঙ্গারি ব্যবসায়ীর গুদাম আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে পানগুছি নদীর ফেরিঘাট এলাকার শহিদুল শেখের গুদামঘরটি পুড়ে যায়।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১ টি ইজিবাইক ও ৩ টি ভ্যানগাড়িসহ কমপক্ষে ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেছেন শহিদুল ইসলাম।
এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, গুদামঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply