হবিগঞ্জ প্রতিনিধি ।। বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ও বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান এর পিতা সর্দার মোঃ ইলিয়াস উল্লাহ আর নেই।২১ ডিসেম্বর রবিবার দুপুর ১ ঘটিকার সময় বার্ধক্য জনিত কারনে বাগ মহল্লা গ্রামে উনার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন,পাড়া প্রতিবেশি,রাজনৈতিক নেতৃবৃন্দ মৃতের বাড়ীতে ছুটে যান।রাত ৮ টায় বড়বাজারস্থ রাজবাড়ী মাঠ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।মরহুমের জানাযায় উল্লেখযোগ্যদের মধ্যে অংশ নেন বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী,আব্দুল বাছিত আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুজিবুল হোসেন মারুফ, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দীন খান, ক্বাজী মাওলানা আতাউর রহমান সহ আত্মীয়স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেনী পেশার অন্তত দেড় হাজার মুসল্লী মরহুমের জানাযায় অংশ নেন।
উনার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক আলহ্বাজ জি কে গউছ,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক আহমদ আলী মুকিব আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ।
Leave a Reply