বানিয়াচং উপজেলা ১০নং সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত আহত হয়েছেন আরো ২২ জন। গতকাল বৃহস্পতিবার (১৩এপ্রিল) সকাল ১০ টার দিকে সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার দাশ ও রবীন্দ্র দাশ গংদের মধ্যে এই সংঘষের্র ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পেটের মধ্যে ফিকল ঢুকানো গুরুতর আহত অবস্থায় সুব্রত দাস (৩৫) কে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত সুব্রত দাস মশাকলি গ্রামের বাসিন্দা মৃত দশরত দাসের ছেলে। অন্য আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর পুলিশ সুপার এস এম মুরাদ আলি সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় সাথে ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
Designed by: Sylhet Host BD
Leave a Reply