1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ধামইরহাটে জননী সমাজসেবা সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ মাসুদ রানা
  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

ধামইরহাট উপজেলার বড়থা বাজারে দীর্ঘ দিন ধরে জনপ্রিয়তার সাথে বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নিতে আজকে বড়থা বাজার, লক্ষন পাড়া, কাজিপুর, শ্যামপুর সহ কয়েকটি গ্রামের প্রায় ১৭০ জন গরিব ও অসহায় মানুষের মাঝে সেমাই,চিনি, লুঙ্গি ও শাড়ি বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৫ নং আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জ্বনাব মোঃ শাহজাহান আলী কমল, বিশেষ অতিথি আড়ানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্বনাব মোঃ জাইদুল ইসলাম,
আরো উপস্থিত ছিলেন বড়থা ডি আই ফাজিল মাদ্রাসার সিনিয়র মৌলভী জনাব মোঃ মিজানুর রহমান সহ স্থানীয় গন্যমান্য ও সম্মানীয় ব্যক্তিবর্গ।

উক্ত সংগঠনের সম্মানিত সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম বলেন, আমরা গরিব ও মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, সকলেই আমাদের জন্য দোয়া করবেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD