1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে কুইজ পুরস্কার বিতরণ ও হাফেজ মাওলানা এনামুল হককে সংবর্ধনা প্রদান

Reporter Name
  • শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০
  • ১০৭ বার পড়া হয়েছে

সাজ্জাদ বিন লাল : বানিয়াচং রাসুল সেনা পরিষদ কর্তৃক আয়োজিত সিরাত কুইজের পুরস্কার বিতরণ ও হাফেজ মাওলানা এনামুল হক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

১৮ ডিসেম্বর শুক্রবার ১নং উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ হলরুমে মাওঃজিয়াউল হক খানের সভাপতিত্বে,এস এম মশিউর রহমান মুশফিক ও মাওঃ আমিন উদ্দীন খান এর যৌথ সঞ্চালনায় রাসুল সেনা পরিষদের সিরাত কুইজের পুরস্কার ও উচ্চ শিক্ষার জন্য মিশর আল আজহার গমনের জন্য বানিয়াচংয়ের আলোকিত নক্ষত্র হাফেজ মাওলানা এনামুল হক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

পবিত্র কুরআনুল কারীম পাঠ এবং হামদ ও নাতে মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ সূফি আহমদ।

প্রধান অতিথি উপস্থিত সবাইকে লক্ষ করে খোদা তায়ালার শুকরিয়া আদায় করে অনুষ্ঠিত অনুষ্ঠানের সবাইকে সাধুবাধ জানিয়ে বলেন, আজকে যারা পুরস্কার পেয়েছেন তারা শুধু আজকের জন্য সফল হয়েছেন।

তিনি আরও বলেন, প্রতিটি বিষয়ে সফলতা পেতে হলে নিয়মিত নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে এবং গড়ে তোলা প্রয়োজন।

তাছাড়া ও বর্তমান পরিস্থিতি করোনার ২য় ধাপ থেকে নিজে, পরিবার ও সমাজের মানুষে সচেতন করার জন্য ও দিক নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ মুফতি আমির আহমদ।

এছাড়া ও উপস্থিত ছিলেন, মাওঃ সাইফুর রহমান, মাওঃ কামরুল ইসলাম, মাওঃ জহিরুল ইসলাম, হাঃ মুরসালিন, হাঃ নাছির আহমেদ, কারী বশির আহমদ, হাঃ আমিনুল ইসলাম, মোঃ শামিম, মোঃ সৌরভ, মোঃ নাজমুল ইসলাম তোহা প্রমূখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD