1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

তাহিরপুরে বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন

আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি
  • বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১০২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের তাহিরপুরে বোরো ধান কর্তন উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তাহিরপুর সদর ইউনিয়নের শনির হাওরে এক কৃষকের ধান কেটে ধান কর্তন উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিক আহমেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজহারুল হক মজুমদার, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সদস্য লুৎফুর রহমান লাকসাব, মইনুল হক সহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গ্রামের সাধারণ কৃষকগণ।

ইউএনও সুপ্রভাত চাকমা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। এ উপজেলাটি হাওরবেষ্টিত। এখানকার কৃষকেরা একমাত্র বোরো ফসলের ওপর নির্ভরশীল। হাওরের বুকে ধানের ভালো ফলন দেখে আনন্দে মন ভরে গেছে। এখানকার কৃষকদের ধান কাটাজনিত যেকোনো ধরনের সমস্যা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহায়তা করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD