1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে সংঘর্ষে আহত ১০

মোঃ আশিকুর রহমান বিশেষ প্রতিনিধি।।
  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে পাওনা টাকার জের ধরে দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ৩ জনকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সাড়ে আটটায় পৌরসভার কাটবাজার এলাকায় এই সংঘর্ষের ঘঠনা ঘটে।
গুরুতর আহতরা হলেন
পৌরসভার শরীফ নগর নতুন বাড়ির বাসিন্দা ছাবু মিয়ার পুত্র আলমগীর মিয়া (৩৫), ইসলাম উদ্দিনের পুত্র সেলিম মিয়া (৪০) এবং বাচ্চু মিয়ার পুত্র টিটু মিয়া(১৮)।
স্থানীয় সুত্রে জানাযায়, পৌরসভার নতুন বাড়ির বাসিন্দা আলমগীর মিয়া এবং নোয়ানগড় গ্রামের ইসলাম উদ্দীনের পুত্রে খলিলের নিকট ৩৫ হাজার পাওনা ছিলো। আলমগীর মিয়া বিগত মাস দুয়েক যাবত তাগদা দিলেও খলিল তাতে কর্ণপাত করেনি।
মঙ্গলবার রাত আটটায় কাটবাজার সংলগ্ন এলাকায় আলমগীর খলিলকে টাকার জন্য তাগাদা দিলে বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এ সময় খলিলের স্বজনরা আলগীরের উপর হামলা চালায়। খবর পেয়ে আলমগীরের স্বজনরাও ঘঠনা স্থলে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সঙ্গে ফোনে আলোচনা করলে তিনি ঘটনা সত্যতা স্বীকার করে বলেন পরিস্থিতি শান্ত রয়েছে,এখন পর্যন্ত কোন মামলা হয়নি। আহতরা চিকিৎসাধীন রয়েছে ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD