1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে তিন জেলে কারাগারে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। সোমবার (১১ এপ্রিল) সকালে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠানো হয়। এর আগে সোমবার (১০ এপ্রিল) রাত ১০ টায় বনের চরাপুটিয়া টহল ফাঁড়ি সংলগ্ন খুন্তাকোদাল খাল থেকে তাদের আটক করে বনরক্ষীরা।

এসময় তাদের কাছ থেকে একটি বিষের বোতল, বিষ মিশ্রিত ১০ কেজি চিংড়ি মাছ, ১৫০০ ফুট ঘন চট জাল ও একটি ডিঙি নৌকা শব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান এসব তথ্য জানায়।

আটককৃতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাংগা গ্রামের আমিনুদ্দিন শেখের ছেলে মোঃ শহিদ আলী শেখ (৫০), একই এলাকার মোঃ রহমান ইজারদারের ছেলে মোঃ মেরাজুল ইজারদার (২৩) ও ওজরপুর গ্রামের মোঃ জাকির শেখের ছেলে মোঃ আঃ রহিম শেখ।

এসিএফ শেখ মাহবুব হাসান জানান, সুন্দরবনের চরাপুটিয়া টহল ফাঁড়ির বনরক্ষীরা নিয়মিত টহলকালীন সময় খুন্তাকোদাল খাল তাদের আটক করে। তাদের বিরুদ্ধে সোমবার (১১ এপ্রিল) সকালে বন আইনে মামলা দায়ের শেষে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল পূর্ব সুন্দরবনে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নম্বর খাল এলাকা থেকে আরও তিন জেলেকে আটক করে জেলে পাঠানো হয়। তারাও বিষ দিয়ে মাছ শিকার করছিলো বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD