আজ ১০এপ্রিল সোমবার উপজেলা মিলনায়তনে সরকারী তহবিল হতে যাকাতের অর্থ বিতরণ ও মাসিক সমন্বয় সভা উপলক্ষে রাঙ্গুনিয়া ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবু স্বজন কুমার তালুকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনী ওসমানী।
যাকাতের উপর আলোচনা শেষে বাংলাদেশ যাকাত বোর্ড হতে দুই লক্ষ চল্লিশ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়া উপজেলার হত দরিদ্র, গরীব,অসহায় ও দুস্থদের মাঝে বাছাইকৃত ৪০জনকে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা (জন প্রতি ছয় হাজার টাকা) বিতরণ করা হয়।
অন্যদিকে উপজেলার মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা ও দারুল আরকামের সকল শিক্ষক, ইমাম ও খতিবদের উপস্থিতিতে উপজেলা মসজিদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এমসি কাজী জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গণি ওসমানী। উপস্থিত ছিলেন জিসি সৈয়দ মুহাম্মদ দিদারুল আলম,মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা আনম নাজমুল হোসাইন নঈমী, মাওলানা ফজলুল করিম হাফেজী ও মাওলান ওমর ফারুক প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply