1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ধামইরহাটে সাড়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৭০ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার জাহানপুর ইউনিয়ন এলাকা থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ ওই আসামীকে গ্রেফতার করা হয়।
ধামইরহাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজীর নেতৃত্বে এস.আই শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স ১০ এপ্রিল দুপুর দেড় টায় দিকে উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত আনছের আলী মন্ডলের ছেলে হামিদুল ইসলামকে তার বাড়ী থেকে সাড়ে ৬ কেজি গাঁজা সহ আটক করা হয়। এ সময় রবিউল ইসলাম নামে অপর মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায়।
ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত ব্যক্তিসহ তার নিজ বাড়ি থেকে আসামীর দেয়া তথ্যমতে মাদকসহ তাকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকার বিভিন্ন রুটে মাদক ব্যবসায়ী ও সেবীদের দৌরাত্ন নিয়ন্ত্রনে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD