তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকূল গ্রামে মুজিব পল্লীর ২০টি ঘরের লে-আউট উদ্ভোধন করেন ইউএনও সুপ্রভাত চাকমা। সোমবার দুপুরে লে-আউট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান,বালিজুরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজাদ হোসেন,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,ইউপি সদস্য বাবুল মিয়া,বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক তুষা মিয়া,সাংবাদিক শওকত হাসান প্রমূখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন,তাহিরপুর উপজেলায় চতুর্থ ধাপে মুজিব পল্লীর ৫০টি ঘর বালিজুরী ইউনিয়নে নির্মাণ হবে। এর মধ্যে সোমবার দক্ষিণকূল গ্রামে ২০টি ঘরের লে-আউট উদ্বোধন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৩০টি ঘর স্থান নির্ধারণ করে নির্মাণ করা হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply