শেখ জুবায়ের আহমেদ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে।
১৮ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরে পিকআপ ভ্যান-সিএনজি অটোরিকশা ও টমটম ত্রিমূখী সংঘর্ষে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসকসহ ঘটনাস্হলেই দুইজন নিহত হয়েছে। ও ৩ জন গুরুতর আহতবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।নিহতরা হলেন, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক দিপংকর পোদ্দার ও বানিয়াচং উপজেলার জিলহাজ উদ্দিন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, শায়েস্তাগঞ্জ থেকে একটি সিএনজি অটোরিকশা ও টমটম ইজিবাইক হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসার একটি পিকআপের সাথে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply