পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)’র ব্যাক্তিগত অর্থায়নে ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে উপজেলার ২২টি ইউনিয়নে ১১ হাজার ৫ শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। যার নাম দিয়েছেন ভালবাসার উপহার।
রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে দরিদ্র জনগোষ্ঠীর যখন মাথায় হাত ঠিক তখনি সাংসদের দেয়া ভালবাসার উপহার পৌছে যাচ্ছে তাদের ঘরে। উপহারের মধ্যে রয়েছে চাল, সয়াবিন তেল, মুশুরী ডাল।
সাংসদের ভালবাসার উপহার পাওয়া চাপিতলা ইউনিয়নের স্বামীহারা বৃদ্ধা আমেনা খাতুন বলেন, আমার কোন ছেলে মেয়ে নাই, এই রোজায় চাইল কিননের টেহাও আছিলো না, এহন এমপি সাবে আমারে খাওন দিছে। এই রোজায় আমার খাওনের আর কোন চিন্তা নাই। আমি দোয়া করি আল্লায় যেন এমপি সাবেরে সুস্থ রাহে, ভাল রাহে।
ইউসুফ আবদুল্লাহ হারুন এমপির পক্ষে থেকে এই খাদ্য সামগ্রী প্যাকেজিং ও বিতরণের দায়িত্বে থাকা বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের সভাপতি ও চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুছা আল কবির বলেন, মুরাদনগরের মাটি ও মানুষের নেতা ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এমপি মহোদয় দরিদ্র জনগণের কথা বিবেচনা করে রমজানের পূর্বে দেড় কোটি টাকার খাদ্য সামগ্রী ক্রয় করে সাড়ে এগারো হাজার পরিবারের জন্য প্যাকেজিং কার্যক্রম শেষ করে রমজানের শুরু থেকেই মুরাদনগরের ২২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সরবরাহ শুরু করেন। পবিত্র মাহে রমজানের রহমতের ভাগেই প্রতিটি ইউনিয়নে খাদ্য সামগ্রী সরবরাহ শেষ হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্নয়ে গঠিত কমিটি তালিকা করে এই খাদ্য সামগ্রী বিতরণ করছেন।
তিনি আরো বলেন, আমাদের এমপি মহোদয় করোনাকালে কর্মহীন মানুষদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে ১কোটি ৭০ লক্ষ টাকার খাদ্য বিতরণ করেন এবং করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে খাদ্য সামগ্রী, ঔষধ ও ফলমূল প্রদান করেন। ২০২১সালের রমজান মাসে শতাধিক এতিমখানা ও মাদ্রাসায় ইফতার সামগ্রী প্রদান করেছেন। আমাদের এমপি জনগনকে নিয়ে ভাবেন এবং সব সময় জনগণকে নিয়েই কাজ করেন। এইকারনেই তিনি আমাদের জননন্দিত নেতা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply