1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ থানার পুলিশ সদস্য আমির হামজার মৃত্যু।

মোঃ আশিকুর রহমান বিশেষ প্রতিনিধি :-
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১২২ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ থানায় কর্মরত কনস্টেবল আমির হামজা নামে এক পুলিশ সদস্যর মৃত্যু হয় ২৯/০৩/২০২৩ ইং রোজ বুধবার সকাল ০৯.৫৫ ঘটিকার সময় ব্যারাকের ২য় তলায় নিজ বেড হইতে প্রশ্রাব করার জন্য বাথরুমে যান।

প্রশ্রাব শেষে নিজ বেডের কাছে আসামাত্র হঠাৎ মাথা ঘুরে পাকার মধ্যে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিক আশপাশ বেডের পুলিশ সদস্যরা তাহাকে ধরে বিছানার উপর রাখেন।

তিনি অজ্ঞান হয়ে পড়লে অত্র থানার অফিসার ইনচার্জ এবং অফিসার ও ফোর্সের সহায়তায় কনস্টেবল আমির হামজা’কে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আজমিরীগঞ্জ নিয়া যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাহাকে উন্নত চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতাল, হবিগঞ্জ রেফার্ড করেন।

কনস্টেবল আমির হামজা’কে চিকিৎসার জন্য আধুনিক সদর হাসপাতাল, হবিগঞ্জ নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাহার অবস্থা পর্যবেক্ষন করিয়া সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট রেফার্ড করেন। কনস্টেবল আমির হামজা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অদ্য ২৯/০৩/২০২৩ খ্রিঃ তারিখ বিকাল ০৪.৪৫ ঘটিকায় মৃত্যুবরণ করেন।

তিনি ১৯৯৫সালে কনস্টেবল পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তার বাড়ী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ইচাইল গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ০২মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। আর ও জানা যায় বিগত ৪/৫ বছর পূর্বে কনস্টেবল আমির হামজা আরো ২বার স্ট্রোক করেছিলেন। কনস্টেবল আমির হামজা এর জানাজা নামাজ অদ্য রাত ০৯.৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, হবিগঞ্জ মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে জেলা পুলিশের সহায়তায় কনস্টেবল আমির হামজার লাশ তাহার নিজ বাড়িতে পৌছিয়ে দেওয়া হয়। ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD