1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

Reporter Name
  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ১১৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচংয়ে মহান বিজয় দিবস-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর বুধবার সকাল ১১ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। বানিযাচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মি, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান,ভাইস চেয়ারম্যান ফারুক আমীন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, শাহ নেওয়াজ ফুল, যুবলীগ নেতা ছায়েব আলী, সাবেক ছাত্রলীগ সভাপতি এ জেড এম উজ্জল , উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইম হাসান পুলক প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD