কে ঠেকাবে সজীবকে এবার ইচ্ছে মতো বিল না দেওয়ায় এলজিইডি কর্মচারীর উপর হাত তুলার অভিযোগ। খ্যাতি বা অখ্যাতি প্রায়ই লোকাল পত্রিকায় শিরোনামে থাকেন আজমিরীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব
তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে অন্যতম সরকারি ভূমি দখল। এবারে তার বিরুদ্ধে অভিযোগ নিজের ইচ্ছে মতো বিল করে না দেওয়ায় হাত তুলেছেন। এই ঘটনাটি ঘটে ২৩ শে মার্চ রোজ বৃহস্পতিবার দুপোরে আজমিরীগঞ্জ উপজেলা এলজিইডি অফিসের ভিতরে ঢুকে কর্মচারী মোশারফ হোসেনের উপর। অকথ্য ভাষায় গালিগালাজ সহ
তার মোবাইল কেড়ে নিয়েছেন এবং থাপ্পড় দিয়ে টেবিলের গ্লাস ভাঙ্গার অভিযোগ করেন উপজেলা এলজিইডি কর্মকর্তা তানজিদ উল্ল্যাহ সিদ্দিকী। তিনি বলেন ভাইস চেয়ারম্যান এসে বিলের বিষয়ে কথা কাটাকাটি করেন আমরা যতটুকু কাজ হয়েছে ততটুকু বিল করে দিয়েছি কিন্তু ভাইস চেয়ারম্যান পুরো বিল করে দিতে বলেন। এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সজীব অফিস কর্মচারী মোশারফ হোসেনের উপর হাত তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় দিয়ে টেবিলের কাচ ভেঙে ফেলেন ভাইস চেয়ারম্যান সজীব। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক বলেন আমি চেঁচামিচি শুনে নিচে নেমে এসে দেখি ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব এলজিইডি অফিসের সামনে রাগান্বিত হয়ে কথা বলছেন আমি পরিস্থিতি সামাল দেই আমার কাছে কোন লিখিত অভিযোগ আসে নি। এ বিষয়ে উপজেলা কর্মকর্তা তানজিদ উল্লাহ সিদ্দিকী বলেন উপজেলা নির্বাহী অফিসার কে বিষয়টা জানানো হয়েছে এবং জেলা অফিসে অবগত করা হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের সঙ্গে ফোনে আলোচনা করলে ঘটনাটি অস্বীকার করে তিনি দৈনিক সেরা কন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি কে জানান এরকম কোনো ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক রয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিবের সঙ্গে ফোনে আলোচনা করলে ঘটনাটি অস্বীকার করে তিনি দৈনিক সেরাকন্ঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি কে জানান এরকম কোনো ঘটনা ঘটেনি। কর্মকর্তাদের সঙ্গে আমার খুব ভাল সম্পর্ক রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply