1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ার “আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি”র ১০৪ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

রাহাত মামুন চট্টগ্রাম প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ১২৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের পশ্চিম সাবেক রাঙ্গুনিয়া গ্রামের জান মোহাম্মাদ পাড়ার অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন “আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি।”

প্রতিবছরের ন্যায় এলাকার হতদরিদ্র ১০৪টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

শনিবার (১৮ মার্চ) সকালে সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেন। ইফতার সামগ্রীর মধ্যে ছিলো তেল, পিয়াজ, ছোলা, দুই প্রকারের ডাল, চিনি, ছিড়া, রসুন, নুডুলস, আলু, খেজুর ও লবণ।

সংগঠনটির সভাপতি মোহাম্মদ ইসমাঈল ও সাধারণ সম্পাদক মো. কাউছার উদ্দিনের তত্ত্বাবধানে বিতরণ কার্যক্রমে অংশ নেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবং বাংলাদেশ সমরস্ত্র কারখানার প্রকৌশলী মো. ফখরুল ইসলাম, সহ সভাপতি রাশেদ তালুকদার, অর্থ সম্পাদক মো. লোকমান হোসেন, সদস্য মো. আলম, মো. দিদার হোসেন, মো. ইউসুফ প্রমুখ।

জানা যায়, আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনের ১১৮ জন সদস্য এলাকার আর্থ- সামজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত নিয়মিত ইফতার সামগ্রী বিতরণ, একই বছর থেকে মোগলের হাট প্রিমিয়ার লীগ নামে একটি টুর্নামেন্টেরও আয়োজন করে আসছে সংগঠনটি।

এছাড়া সংগঠনটির পক্ষ থেকে নিয়মিত দরিদ্র মেয়েদের বিয়ে ও অসুস্থদের চিকিৎসায় সহায়তা প্রদান, গ্রামের সড়ক সংস্কার, সড়ক বাতি স্থাপন, পুকুর পাড় ভড়াট, করোনা কালীন সময়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এভাবে অসহায়দের মুখে হাসি ফুটাতে এবং এলাকার আর্থ সামাজিক উন্নয়নে ভবিষ্যতে আরও ব্যাপক আকারে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীলরা।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD