1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনরা পেলেন প্রধানমন্ত্রীর ঘর

মোঃ আশিকুর রহমান
  • বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৬৪ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন প্রকল্প ২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দেশের ১৫৯ টি উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা এবং ৩৯,৩৬৫ টি ভূমি সহ ঘর প্রদান অনুষ্ঠানের শুভ উদ্ভোদন করা হয় । উক্ত উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ২২ মার্চ বুধবার সকাল ৯ টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাষন কতৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) শফিকুল ইসলামের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক। উপজেলা মিলনায়তনে প্রজেক্টের মাধ্যমে পুরো অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন স্থানীয় নেতৃবৃন্দ সহ এলাকার সকল উপকার ভোগী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সিমা রানী সরকার, উপজেলা এলজি ইডি কর্মকর্তা তানজিদ উল্ল্যাহ সিদ্দিকী, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আকরাম চৌধুরী, কৃষি কর্মকর্তা বনী আমিন খান, ই-প্রেসক্লাব উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সোহাগ মিয়া, নজরুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হেনা, সাবেক সভাপতি স্বপন বনিক প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD