1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় রানিরহাটে ১৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন

চট্টগ্রাম প্রতিনিধি
  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৬৫ বার পড়া হয়েছে

১৭ মার্চ সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হলেও ব্যতিক্রম হলো রানিরহাট আল আমিন হামেদিয়া ফাজিল মাদরাসায়।

সরেজমিনে গিয়ে প্রত্যেক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায় অধ্যক্ষ, সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দক্ষিণের পুরাতন ভবনের নিচ তলায় মিলনায়তন ১৬ মার্চ বৃহস্পতিবার বাদে জোহর হতে বিকাল তিনটা পর্যন্ত (শিক্ষার্থীরা ব্যাগ ও কিতাবপত্রসহ) অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে (১৭ মার্চ জুমাবার হওয়াতে তার একদিন আগে) বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে ধারনকৃত এক ভিডিওতে দেখা যায়। তবে মাদরাসার নিজস্ব পেইজবুকে তা ১৭ মার্চ শুক্রবার পোষ্ট দেয়া হয়।

এ বিষয়ে ১নং রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মাদরাসার সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার বলেন, মাদ্রাসায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন হয়নি তা আমি নিজে গিয়ে দেখেছি,সরেজমিনে গিয়ে দেখে মাদরাসার সভাপতিকে এ ব্যাপারে অবহিত করেছি। মাদরাসার অধ্যক্ষ বা কেউ ১৭ মার্চ পালন করেছে বললে তা মিথ্যা আমি চ্যালেঞ্জ করলাম।

তিনি আরো বলেন, আমিসহ আমরা আরো ছয়জন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, দলীয় অফিস, উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রোগ্রাম শেষে মাদরাসায় গিয়ে অনুষ্ঠান স্থলে কাউকে পায়নি।

এ বিষয়ে ব্যবসায়ী সোহেল চৌধুরী বলেন, আমি নিশ্চিত যে মাদরাসায় ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন না করে ১৬ মার্চ পালন করেছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD