1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন স্থানীয় এমপি

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ
  • সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৬২ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট (আবহাওয়ার সাথে মানানসই) কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন (২০ মার্চ সোমবার) বেলা ১০ টার দিকে র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট জেলা খামার বাড়ির উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম এ সময় তার সাথে ছিলেন।
পরে মেলা উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার ও সাইফুল ইসলাম হাওলাদার।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এবারের এ মেলায় পঞ্চকরনের দেবরাজে কৃষক জাকির হোসেনের উৎপাদিত নতুন প্রজাতির রক্মিলন মধুমতি, বাংলালিংক, পাকিজা তরমুজ প্রদর্শন ও নানা ধরণের ফসল, ফল ও গাছপালা নিয়ে ১২ স্টল অংশ গ্রহন করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD