1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলা বিএনপির এক উজ্জল নক্ষত্র এমরানের মৃত্যুতে কেন্দ্রীয় ও বানিয়াচং উপজেলা বিএনপির শোক

Reporter Name
  • বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি।। হ‌বিগঞ্জ জেলা ছাত্রদ‌লের সা‌বেক সভাপ‌তি, জেলা স্বেচ্ছা‌সেবক দ‌লের সাবেক সভাপ‌তি ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিনুর রশিদ এমরান আর নেই।উনার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ বিএনপি পরিবার।উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন,মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব আব্দুল্লাহ,বানিয়াচং উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, যুগ্ম আহবায়ক ওয়ারিশ উদ্দীন খান, ফরহাদ হোসেন বকুল,মহিবুর রহমান বাবলু,খালেদ মিয়া,৩ নং ইউনিয়ন বিএনপির আহবায়ক ও যুবদল নেতা সোহেল আহমদ,উপজেলা যুবদলের আহবায়ক প্রার্থী তোফাজ্জুল হোসেন স্বপন,যুগ্ম আহবায়ক প্রার্থী জহিরুল ইসলাম নাসিম।
আ‌মিনুর র‌শিদ এমরা‌নের মৃত্যুতে শোক জানাতে গিয়ে নেতৃবৃন্দ বলেন, সময়ের সাহসি সন্তান আমিনুর রশিদ এমরান ছি‌লেন বিএন‌পির প্রাণ। এমরান আমৃত‌্যু বিএন‌পির জন‌্য কাজ ক‌রে‌ছেন। হা‌রি‌য়ে যাওয়া গণতন্ত্র ও মানু‌ষের ভোটা‌ধিকার ফি‌রে পাওয়ার আ‌ন্দোলন সংগ্রা‌মে ও তার ভুমিকা ছিল অপরিসীম। তার শূন্যতা অপূরনীয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD