হবিগঞ্জের বানিয়াচংয়ে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস ও এলাকা এন্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং ঔষধের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই মার্চ রোজ বুধবার দুপুরে বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির আয়োজনে সমিতির সহসভাপতি মাসুদ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুল হাসান কাজল ও এনাম হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ড্রাগ সুপার মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক দেবানন্দ সিনহা,হবিগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ তালুকদার ও সহসভাপতি বাবু দিলিপ কুমার আচার্য্য ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম খোকন এবং বানিয়াচং ৩নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মোহাম্মদ রুকু মিয়া।
শুরুতে কোরআন পাঠ করেন আবুইউসূফ ও গীতা পাঠ করেন সঞ্জয় ভট্টাচার্য প্রমূখ। অতিথি বৃন্দ ভোক্তা অধিকার সংরক্ষণ দিবসের ব্যাখ্যা ও এন্টিবায়োটিকের সুফল ও কুফল এবং ঔষধের অনিয়ম তোলে ধরেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply